Description
বর্ণনা
ডিপি রিউমালেড ড্রপস্ হলো একটি বাতবিরোধী হোমিও কম্বিনেশন ঔষধ। এতে বিদ্যমান উপাদানসমূহ যে কোন ধরনের বাত ও স্নায়বিক বেদনা নিরাময়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
উপাদান
প্রতিটি ৫ মিলি তে রয়েছে:
- বার্টিস ৬x ০.৫ মিলি
- ফাইটোলাককা ৬x ০.৫ মিলি
- রাসটক্স ১২x ০.৫ মিলি
- ডালকামারা ৪x ০.৫ মিলি
- স্পাইজেলিয়া ৩x ০.৫ মিলি
- আর্সেনিকাম এলব ৭x ০.৫ মিলি
সূত্র: বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া
সক্রিয় উপাদানসমূহের কার্যকারিতা
- ফাইটোলাককা: বাত ব্যথা, ব্যথা বিদ্যুতের মত চলাচল করে ও দ্রুত স্থান পরিবর্তন করে; কাঁধে তীরবিদ্ধবৎ ব্যথা, উরুস্থানের নীচের অংশে ব্যথা, সায়েটিকা, গোড়ালির কনকনানী, অবচেতন করার মত ব্যথা, দুই পায়ে ব্যথা, পায়ের পাতা ফোলা, পায়ের গোড়ালির ও পাতায় ব্যথা; পায়ের আঙ্গুলের স্নায়ুশূল প্রভৃতি লক্ষণে ইহা অত্যন্ত কার্যকর।
- রাসটক্স: বাতজনিত ব্যথা, সন্ধিস্থলগুলির বেদনাদায়ক স্ফীতি, বন্ধনী, পেশীবেষ্টনকারী পাতলা তন্তুময় আবরণ বন্ধনীতে ছিন্নবৎ বেদনা; গ্রীবার পিছনের দিকে, কটিদেশে এবং প্রত্যঙ্গাদিতে অনেক স্থান পর্যন্ত বিস্তৃত হওয়া ইত্যাদি লক্ষণের প্রশমনে ইহার কার্যকারীতা রয়েছে।
- ডালকামারা: এটি বাত, পায়ের টিবিয়া অস্থিতে বেদনা, কোমড়ের বেদনা, ঘাড় ও কাঁধের আড়ষ্টতায় কার্যকর।
- স্পাইজেলিয়া: স্পাইজেলিয়া একটি স্নায়বিক যন্ত্রণাসর্বস্ব ঔষধ। স্নায়ুমণ্ডলী, চক্ষু ও হৃৎপিণ্ডের উপর স্পাইজেলিয়ার প্রধান ক্রিয়া দেখতে পাওয়া যায়। পঞ্চম স্নায়ুর শূলবেদনা এটির ক্রিয়াসমূহের মধ্যে অত্যন্ত সুস্পষ্ট।
- আর্সেনিকাম এলব: বাতজনিত ব্যথা বিশেষ করে রাতে বেদনা বৃদ্ধি পায়, শরীর ঠাণ্ডা লাগে, অস্থিগঠন, পেশী ও সন্ধিস্থলের ব্যথা, বাতের ফোস্কা, বাতের দানা, চর্মরোগ, চুল পড়া, শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ, কুষ্ঠরোগ, যক্ষ্মা, ম্যালেরিয়া, ক্যান্সার ইত্যাদি রোগের উপসর্গ নিরাময়ে আর্সেনিকাম এলব একটি কার্যকর ঔষধ।
সেবনমাত্রা ও সেবনবিধি
প্রাপ্ত বয়স্ক: ১০ ফোঁটা, অপ্রাপ্ত বয়স্ক: ৫ ফোঁটা, শিশু: ৩ ফোঁটা করে প্রত্যহ ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
পার্শ্ব-প্রতিক্রিয়া
সঠিক মাত্রায় ঔষধ সেবনে এখন পর্যন্ত কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
সংরক্ষণ
আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন। বোতলের মুখ খোলার পর ভালোভাবে বন্ধ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
সরবরাহ
প্রতিটি বোতলে ৩০ মিলি ঔষধ সরবরাহ করা হয়।






Reviews
There are no reviews yet.