Description
Rectal Ointmet (রেকটাল অয়েন্টমেন্ট) Marham Jadeed
বর্ণনা:
রেক অয়েন্টমেন্ট পাইল্স ও ফিস্টুলা রোগে পায়ু পথে ব্যবহারে পঁচন রোধক (Antiseptic) ও ব্যথা নিবারক (Analgesic) হিসেবে কাজ করে। ইহা ঔষধি গুণসম্পন্ন প্রাকৃতিক উপাদানের মাধ্যমে তৈরি একটি পরীক্ষিত মলম এবং এর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া নেই। রেক অয়েন্টমেন্ট পাইল্স এর গোটাকে ক্রমে সংকুচিত করার মাধ্যমে ছোট করে আনে, ক্ষত শুকায় এবং রক্তক্ষরণ বন্ধ করে। ইহা মলদ্বারের চুলকানি নিরাময় ও ব্যথা তাৎক্ষণিক নিবারণ করে। রেক মলমে নিমের তেল থাকায় ইহার ব্যবহারে মলদ্বার সবসময় নরম ও মসৃণ থাকে।
উপাদান: প্রতি ৫ গ্রাম অয়েন্টমেন্টে আছে
| বৈজ্ঞানিক নাম | প্রচলিত নাম | পরিমাণ |
|---|---|---|
| Boric acid | হামেজ বোরকী | ০.৬ গ্রাম |
| Gallic acid | সত্তে মাজু | ০.২ গ্রাম |
| Azadiracta indica ‘oil’ | রওগন নীম | ৩ মিলি |
| Bees wax | মোম যদু | ১.২ গ্রাম |
সূত্র: বাজাইফ
ব্যবহারবিধি:
মলদ্বারে প্রয়োজনমত ব্যবহার্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
পার্শ্ব-প্রতিক্রিয়া:
নির্দিষ্ট মাত্রায় প্রয়োগে এর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
সতর্কতা:
সরবরাহকৃত এপ্লিকেটর দ্বারা মলদ্বারে ব্যবহারের জন্য, অন্য কোন স্থানে ব্যবহারের জন্য নহে।
পরামর্শ:
কোষ্ঠকাঠিন্য এড়াতে মৃদুরেচক ঔষধ ও খাদ্য তালিকায় তাজা শাক-সবজি, মৌসুমী ফল, আঁশযুক্ত খাদ্য সবসময় অন্তর্ভুক্ত রাখতে হবে।
সংরক্ষণ:
শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
সরবরাহ:
প্রতিটি কার্টনে ২০ গ্রাম লেমিনেটেড টিউব, এপ্লিকেটর ও ইনসার্টসহ বাজারজাত করা হয়।












Reviews
There are no reviews yet.